শনিবার, ১১ মার্চ, ২০১৭

মারেফত কী ও কেন?


আরবি 'আরাফা' শব্দ হতে মারেফত।আরাফা অর্থ হলো জানা, জ্ঞান লাভ করা।মারেফত অর্থ লব্ধ জ্ঞান। মারেফত দিয়ে জগত ও জীবনের যে কোনো বিষয়ের সম্যক জ্ঞান জানা যায়।স্থুল দর্শন প্রকৃত দর্শন নয়, সূক্ষ্ম দর্শন প্রকৃত দর্শন। জ্ঞানীগণ সূক্ষ্মতা অবলম্বন করে জীবন ও জগতকে দেখেন, ইহাই মারেফত। লোকেরা যাকে মারেফত বলে মনে করে,বসলে উহা মারেফত নয়।কারন অজ্ঞাত জানাটাই মারেফত।অজ্ঞাত বিষয়টা অজ্ঞাত থেকে যায় বলে মারেফত জ্ঞান লাভ হয় না।মারেফতের মূল কেন্দ্রভুমি আপন  দেহ -মন। আপন দেহ মনের পরিচয় পেলে মানুষ তার রবের পরিচয় পায়।রবের পরিচয় পেলে সে তার সৃষ্টিকর্তা , পালনকর্তা ও ধ্বংসকর্তার সম্যক পরিচয় লাভ করে। যতদিন পর্যন্ত মানুষ এই রবের পরিচয় না পায়, ততদিন সে দুঃখচক্রের আবর্তে নিজের দুঃখ নিজে সৃজন করে ঘুরতে থাকে । এ জন্য কোরান বলছে, 'ওয়াত্তাকু রাব্বাকুম' তোমারা তোমাদের রব সম্বন্ধে সাবধান হও। ইহাই মারেফতের গোপন কথা অতএব , বাজারের বির্তকমূলক তথাকথিত শরিয়তের ধোঁকায় পড়ে পরস্পর আত্নকলহে লিপ্ত হয়ো না । আপন দেহ হতে আপন রবের মারেফতের দ্বার উদঘাটন করে আল কেতাবের শরিয়ত বুঝে লও , তবেই সকল বির্তকের অবসান ঘটবে । মারেফতের গোপন কাথা আসলে গোপন নয় । সম্যক গুরুর প্রতি ভক্তিযোগ অথবা জ্ঞানযোগের পথ ধরলেই গোপন কথার তালা খুলে আল কেতাবের দ্বার খুলে যাবে।


মারেফতের গোপন কথা
ডা:বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরী 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন